সোমবার ● ২৪ আগস্ট ২০২৬

নোয়াখালীতে উন্মুক্ত করা হলো রিক্সাওয়ালা বাঁধ

Home Page » সারাদেশ » নোয়াখালীতে উন্মুক্ত করা হলো রিক্সাওয়ালা বাঁধ
সোমবার ● ২৪ আগস্ট ২০২৬


নোয়াখালীতে উন্মুক্ত করা হলো রিক্সাওয়ালা বাঁধ

অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর আজ সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বহুল আলোচিত রিক্সাওয়ালা বাঁধ অপসারণ করা হলো ।
এসময় খালের দুপাশে হাজার হাজার উৎসুক জনতা দাঁড়িয়ে এই দৃশ্য অবলোকন করেন । বাঁধ কাটা অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ শাহজাহান ।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , নোয়াখালী জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম , নোয়াখালী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দীন ,৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম , পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হারুনুর রশিদ আজাদ ও স্থানীয় বি এন পি নেতৃবৃন্দু ও আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ।
স্থানীয় সূত্রে জানা যায় , প্রায় এক বছর পূর্বে এই খালের বাঁধ কাটাকে কেন্দ্র করে স্থানীয়দের দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । এ সংঘর্ষে এক  রিক্সা চালক নিহত হয় । সেই থেকে এই খালের বাঁধের নাম রিক্সাওয়ালা বাঁধ রাখা হয় । এই বাঁধের কারনে পানি প্রবাহ বন্ধ ছিলো এতো দিন । ফলে এই খালের পানি প্রবাহের স্বার্থে বিগত সরকারের আমলের শেষ দিকে এই খালে বিকল্প একটি সুইসগেট নির্মান করা হয় এবং বর্তমান সরকারের সময়ে এসে তা বাস্তবায়ন করা হয় ।

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

বাংলাদেশ সময়: ২০:৪০:০৮ ● ২৪ বার পঠিত