বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬

মহাখালীতে আগুন !

Home Page » জাতীয় » মহাখালীতে আগুন !
বৃহস্পতিবার ● ১০ সেপ্টেম্বর ২০২৬


 

 

মহাখালীতে আগুন !

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে একটি ৪ তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট একযোগে কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ করছে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়।

 ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই ৪ তলা ভবনের ছাদে রাখা পরিত্যক্ত প্লাস্টিকের মালামাল থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনটির তৃতীয় তলায় একটি বৈদ্যুতিক সাব-স্টেশন থাকলেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নতুন করে আর ছড়াবে না বলে নিশ্চিত করা হয়েছে।

 বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট সরাসরি আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার কার্যক্রমে নিয়োজিত রয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডিতে একটি বহুতল ভবনে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (সকাল ১০টা ১৫ মিনিটে) ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ধানমন্ডি-২৭ নম্বরে ৬ তলা ভবনের তৃতীয় তলায় অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫৮ ● ১৬ বার পঠিত