বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
হে নজরুল - স্মৃতি রানী দে
Home Page » সাহিত্য » হে নজরুল - স্মৃতি রানী দে
হে নজরুল,
তোমার কাব্যে বাজে মৃত্যুঞ্জয়ী জয়ধ্বনি
আর অগ্নিবীণার ঝংকার,
বিদ্রোহ তোমার লেখার অস্ত্র
রুখতে সকল অন্যায় অবিচার।
তোমার লেখনি সাম্রাজ্যবাদী শোষণের মূলে কষাঘাত আর অসাম্প্রদায়িক চেতনার,
পরাধীনতার শ্মশান ভুমিতে
গর্জে ওঠা যৌবনের হুংকার।
সাম্যের কবি তুমি
গেয়েছো সাম্যের গান,
এক বৃন্তে দুটি কুসুম
হিন্দু মুসলমান।
তোমার বিষের বাঁশিতে বাজে
প্রেম বিরহের সুর,
জীবন যুদ্ধে অক্লান্ত সৈনিক তুমি
ঘুমন্ত জাতির ভোর।
নারী পুরুষের সমতা বন্দনার
তুমি শিখিয়েছ একসাথে পথচলা,
আবার শেকল ভেদে অধিকার আদায়ে
ভাঙতে কারা তালা।
বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব
তুমি জাতীয় কবি,
মানসপটে চীর অম্লান রবে
তোমার মহান ছবি।
বাংলাদেশ সময়: ০:৪৯:১৮ ● ১৩ বার পঠিত