বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬

বৈশ্বিক সংঘাত মোকাবেলায় ব্যর্থ কারা ?

Home Page » বিশ্ব » বৈশ্বিক সংঘাত মোকাবেলায় ব্যর্থ কারা ?
বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬


বৈশ্বিক সংঘাত মোকাবেলায় ব্যর্থ কারা ?

 

 

বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না এবং বিশ্বজুড়ে বিভিন্ন বড় সংঘাত ও সংকট মোকাবেলায় এটি ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো কার্যকর ব্যবস্থা এই মুহূর্তে নেই।রুবিও বলেন, কার্যকর কোনো ব্যবস্থা থাকলে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধ, ভারত-পাকিস্তানের সম্ভাব্য সংঘাত, কঙ্গো, সুদান ও প্রণালীতে ইরানের পরিস্থিতির মতো সংকটের সমাধান করা সম্ভব হতো।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, আন্তর্জাতিক ব্যবস্থার অভাবে বিভিন্ন দেশ নিজ নিজ জাতীয় স্বার্থে কাজ করবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থকে কখনোই আন্তর্জাতিক ব্যবস্থার নিচে রাখা হবে না। আন্তর্জাতিক ব্যবস্থাটি নিজের নির্ধারিত উদ্দেশ্য ও গণ্ডি ছড়িয়ে পড়েছে বলেই এটি ব্যর্থ হচ্ছে বলে তিনি দাবি করেন। অপ্রয়োজনীয় বিষয়ে জড়িয়ে এটি বড় সংঘাত সমাধানে কোনো ভূমিকা রাখতে পারছে না।উল্লেখ্য, ২০২৫ সালে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিন্ধুর’ চালিয়ে পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করলেও, ভারত তা অস্বীকার করে জানায়, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

 

বাংলাদেশ সময়: ১১:৪২:৫৮ ● ৭ বার পঠিত