মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬

বিশ্ব সেরা ই র‍্যাংকিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( ৮০১ - ১০০০)

Home Page » শিক্ষাঙ্গন » বিশ্ব সেরা ই র‍্যাংকিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( ৮০১ - ১০০০)
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬


বিশ্ব সেরা ই র‍্যাংকিং এ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ( ৮০১ - ১০০০)

 

 

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের বিখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’। ১১৮টি দেশের প্রায় আড়াই হাজার বিশ্ববিদ্যালয় যাচাই করে তৈরি এই তালিকায় ১ হাজারের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়াও এই তালিকায় ১ হাজারের মধ্যে বাংলাদেশ থেকে আরও তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে সেরা এক হাজারের তালিকায় ভারতের ৪০টি এবং পাকিস্তানের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।এছাড়াও তালিকার পরবর্তী ধাপে (১০০০ থেকে ১২০০-এর ঘরে) রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ব্র্যাক ইউনিভার্সিটি।

পড়াশোনার মান, গবেষণা আর সুযোগ-সুবিধার ওপর ভিত্তি করে তৈরি এই তালিকার একদম এক নম্বরে রয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দুইয়ে আছে যুক্তরাষ্ট্রের এমআইটি এবং যৌথভাবে তিন নম্বরে রয়েছে প্রিন্সটন ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। আর প্রতিবেশী দেশ ভারতের সেরা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (২৫৪তম)।

বাংলাদেশ সময়: ১২:২২:৫৬ ● ৩৫ বার পঠিত