শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
আলাইয়াপুরে মাদক কিশোর গ্যাং বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
Home Page » সারাদেশ » আলাইয়াপুরে মাদক কিশোর গ্যাং বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতনোয়াখালী আলাইয়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বেগমগঞ্জ থানা বি এন পির যুগ্ন আহ্বায়ক মীর জুমলা মিঠু বলেন , খেলাধুলা , বিনোদন, শারীরিক ব্যায়াম কিশোর গ্যাং ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখে । প্রতিযোগীতা - প্রতিদ্বন্ধিতা থাকবে । কিন্তু কেউ সংঘর্ষে লিপ্ত হবেন না । শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে আপনারা খেলাধুলা করবেন । আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও কিশোর গ্যাং কে জিরো টলারেন্স ঘোষনা করেছেন । তাই আসুন মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সকলে একসাথে কাজ করি ।
তিনি আজ বুধবার বেগমগঞ্জ উপজেলার বালুচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজীত মিনিবাস ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । আলাইয়াপুর ইউনিয়নের ধীতপুর ইয়ং ষ্টার স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজীত এই টুর্নামেন্টে ৩২ টি টিম অংশ গ্রহন করে ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন অত্র এলাকার ক্রীড়ানুরাগী মোহন পাটোয়ারী । খেলা শেষে প্রধান অতিথি মীর জুমলা মিঠু বিজয়ী দল ব্ল্যাক ষ্টার দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন । এ সময় অত্র ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ সময়: ১৮:৪৯:২৪ ● ১৮ বার পঠিত