শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬

বেগমগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Home Page » বিবিধ » বেগমগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬


---

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

নোয়াখালী জামাত ইসলামী বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগ এর উদ্যোগে আজ শনিবার বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
বেগমগঞ্জ উপজেলা যুব।বিভাগ এর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , নোয়াখালী জেলার সেক্রেটারী জেনারেল মাওলানা বোরহান উদ্দীন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি এস এম সাহাব উদ্দীন , বেগমগঞ্জ উপজেলা জামাতের আমীর মোহাম্মদ আবু যায়েদ , সাধারন সম্পাদক আব্দুর রহিম , নোয়াখালী জেলা জামাতের শিল্প বানিজ্য ও সাহিত্য সাংষ্কৃতিক বিষৎক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মোহন প্রমূখ ।
প্রধান অতিথি মাওলানা বোরহান উদ্দীন বিজয়ী রসুলপুর ফুটবল ক্রীড়া দলের হাতে নগদ ২০ হাজার টাকা ও চ্যাম্পীয়ন ট্রফি তুলে দেন এবং রানার্স আপ অর্জনকারী দল রাজাগঞ্জকে ১০ হাজার টাকা ও ট্রফি প্রদান করেন ।
উল্লেখ্য ,বেগমগঞ্জ উপজেলা যুব বিভাগ এর উদ্যোগে মাদক , কিশোর গ্যাং প্রতিরোধে, যুব সমাজের অবক্ষয় রোধে ও তরুনদেরকে সঠিক পথে আনার প্রয়াসে উপজেলার ১৬ টি ইউনিয়নে গ্রুপ ভিত্তিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ।

বাংলাদেশ সময়: ২৩:০৬:১১ ● ১৩ বার পঠিত