বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬
নোয়াখালীতে একদিনে দুজন গুলিবিদ্ধ । আসামী গ্রেফতারে প্রশাসনে অনিহা ।
Home Page » সারাদেশ » নোয়াখালীতে একদিনে দুজন গুলিবিদ্ধ । আসামী গ্রেফতারে প্রশাসনে অনিহা ।![]()
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।
নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলছে । কখনো ব্যাক্তিগত , কখনো রাজনৈতিক প্রতিহিংসার বলী হচ্ছে সাধারন নেতা কর্মী , ব্যবসায়ী ও জনগন । গত ২৪ অক্টোবর মাত্র ছয় ঘন্টার ব্যবধানে পৃথক স্থানে দু জন গুলি বিদ্ধের ঘটনা ঘটে । এ দিন বেলা ৪ টায় উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের বড় নেয়াজপুর গ্রামের হোকাস পাটোয়ারী বাড়ীর মৃত মোঃ ইউসুফের পুত্র নিজ কামরুল হাসান (২৪) নিজ বাড়ীর সামনে ও নাটেশ্বর ইউনিয়নের জামাল উদ্দীন নিজ গ্রামের চা দোকানে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয় । কামরুল ৯ দিন আগে মাদক মামলায় জেল থেকে জামিনে আসে ।
কামরুল জানায় , মাদক ব্যবসায়ীরা ষড়যন্ত্র করে তাকে মাদক মামলা দিয়ে জেলে খাটায় । ঐ এলাকার নয়ন , তনু নুরু , বেলাল তাদের ঘরের পিছনে মাদক সেবন করতো । এ ব্যাপারে তার বড় ভাই রুবেল ডাক দিলে তারা রুবেলকে হত্যার হুমকীর দেয় । বর্তমানে সে ও তার মা হাবীবা বেগম নিরাপত্তাহীনতায় ভূগছে । অস্ত্রধারীরা আবারো হামলা করবে বলে হুমকী দিচ্ছে । সে আরো জানায় , হাসপাতাল থেকে চিকিৎসা জনিত তার সমস্ত কাগজ পত্র চুরি হয়ে গেছে । ফলে সে আইনগত ব্যবস্থা নিতে পারছেনা ।
এ পর্যন্ত বেগমগঞ্জ উপজেলাতে প্রায় ৮/১০ জন গুলি বিদ্ধ হয়ে কেউ আহত আবার কেউ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । এতে ববসায়ী মহল ও সাধারন জনগন উদ্বিগ্ন । বিভিন্ন মহলের পক্ষ থেকে প্রশাসনকে নিরপেক্ষ ও ইতিবাচক ভূমিকা রাখার কথা বলা হলেও আসামীদের গ্রেফতারে প্রশাসন ধীরগতি নীতি অবলম্বন করছে ।
বাংলাদেশ সময়: ৮:৪০:৪৯ ● ১০ বার পঠিত