বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬

ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক ড. মনজুর রহমান

Home Page » শিক্ষাঙ্গন » ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক ড. মনজুর রহমান
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬


ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক ড. মনজুর রহমান
বঙ্গনিউজ ডেস্ক:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) ও কেন্দ্রীয় অডিটোরিয়ামের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুর রহমান। বুধবার (২৮ অক্টোবর) সকালে টিএসসিসির পরিচালকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বিদায়ী পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অধ্যাপক ড. মো. মনজুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন জনপ্রিয় শিক্ষক । বাংলা ভাষা ও সাহিত্যে অধ্যাপনার পাশাপাশি তিনি বিভাগীয় প্রশাসনিক দায়িত্বও পালন করছেন। ২০২৫ সালের মার্চ মাসে তিনি পরবর্তী তিন বছরের জন্য বাংলা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিভাগের শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ও একাডেমিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে টিএসসিসির পরিচালক হিসেবে নিয়োগ দেয়। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি এই সাংস্কৃতিক কেন্দ্রটির কার্যক্রম গতিশীল করা, সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দায়িত্ব গ্রহণকালে অধ্যাপক ড. মনজুর রহমান বলেন, টিএসসিসির কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা, প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যকে সামনে রেখে সাংস্কৃতিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সংশ্লিষ্ট সবার পরামর্শ ও সহযোগিতায় কেন্দ্রটির বিভিন্ন সমস্যা সমাধান করে এর সুনাম বৃদ্ধিতে কাজ করবেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, টিএসসিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চা, বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র। নতুন পরিচালকের নেতৃত্বে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী

বাংলাদেশ সময়: ১৮:৪৭:৪১ ● ২৬ বার পঠিত