বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
মধ্যনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
Home Page » সারাদেশ » মধ্যনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহেবুর আলম,সিনিয়র সহ-সভাপতি সাইকুল ইসলাম,সাধারণ সম্পাদক ইনামুল গণি তালুকদার রুবেল,উপজেলা বিএনপির সদস্য নেকবর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি স্থানীয় বংশীকুন্ডা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ১১:২৫:২৫ ● ৩৮ বার পঠিত