বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬

নোয়াখালীতে মনা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

Home Page » সারাদেশ » নোয়াখালীতে মনা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬


 ---

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

আজ বিকালে নোয়াখালীর চৌমুহনী ডিবি রোডে শহীদ হোসেন মনা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী । এসময় সড়কের উভয় পার্শে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। অবরোধের দেড় ঘন্টা পর বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহাবুল কবির এসে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নেয়।বিক্ষোভকারীদের দাবি, হত্যাকান্ডের ৪৮ ঘন্টা অতিক্রান্ত হলেও প্রধান খুনি ফুয়াদ, রিমন,জসিম, কাশেম, স্বপন, আবুল হোসেনকে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি। বিক্ষোভকারিরা দ্রুত হত্যাকারীদের  দৃষ্ট্রান্তমূলক শাস্তি দাবী করেন।
উল্লেখ্য ,গত ৮ নভেম্বর রাতে হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাদু মুহুরীর বাড়ির বুলু মিয়ার ছেলে শহীদ হোসেন মনাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা । এ ঘটনায় মামলা হলেও আসামীরা এখনো গ্রেফতার হয়নি ।

বাংলাদেশ সময়: ১৭:০৪:২৬ ● ৮ বার পঠিত