শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
Home Page » জাতীয় » বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
বঙ্গনিউজ: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
অধিদপ্তর জানায়, শুক্রবার সকালে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অঞ্চলে সৃষ্ট লঘুচাপটি শনিবার সকাল ৬টায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। বর্তমান অবস্থান বজায় রেখে এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি প্রথমে নিম্নচাপ এবং পরবর্তীতে ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
সাগর উত্তাল হওয়ার আশঙ্কায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে সপ্তাহ খানেকের ব্যবধানে বঙ্গোপসাগরে দুটি পৃথক ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। প্রবল রূপ নেওয়া ওই দুটি ঝড়ই ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে। যার মধ্যে অক্টোবরের শেষ সপ্তাহে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় অর্ণব এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মুরাসু।
বাংলাদেশ সময়: ১৮:০৯:২৫ ● ৮ বার পঠিত