বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচীত হলেন মোঃ ফরিদ হোসেন

Home Page » সারাদেশ » অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচীত হলেন মোঃ ফরিদ হোসেন
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


---

অল ফিজিক্যাল এডুকেশন টিচার্স এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচীত হলেন নোয়াখালী বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য সিনিয়র শিক্ষক মোঃ ফরিদ হোসেন । তাঁকে উক্ত পদে নির্বাচীত করায় তিনি উক্ত সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।
শিক্ষক ফরিদ হোসেন বাংলাদেশ স্কাউটস নোয়াখালী জেলা শাখার সহ সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে শুনামের সাথে দায়িত্ব পালন করেছেন । এ ছাড়াও তিনি বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় শারিরীক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে নিয়োজীত আছেন ।পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকান্ডের সাথেও জড়িত রয়েছেন ।
শিক্ষক মোঃ ফরিদ হোসেন ২০১৭ সালে নোয়াখালী জেলা স্কুল থেকে বদলী হয়ে বেগমগঞ্জ সরকারী পাইলট স্কুলে সিনিয়র শিক্ষক পদে যোগদান করেন । যোগদানের পর থেকে স্কুলের নানান সহ শিক্ষা কার্যক্রমে তিনি ব্যাপক ভূমিকা রাখেন । যার ফলে জাতীয় পর্যায়ে এ পর্যন্ত অত্র বিদ্যালয়ের ৫ জন ছাত্রী প্রেসিডেন্ট পুরস্কারে ভূষিত হন এবং বিভাগীয় পর্যায়ে দাবা , ব্যাডমিন্টনে শিক্ষার্থীরা সফলতার স্বাক্ষর রাখেন ও পুরস্কার অর্জন করেন ।
ক্রীড়া সেক্টরে তাঁর উত্তোরোত্তর সফলতার জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন ।

বাংলাদেশ সময়: ৯:১৬:৫৮ ● ৮ বার পঠিত