বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬

পারমাণবিক যুদ্ধে কখনোই জড়ানো উচিত নয়- অঙ্গীকার চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের

Home Page » জাতীয় » পারমাণবিক যুদ্ধে কখনোই জড়ানো উচিত নয়- অঙ্গীকার চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের
বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬


সংগৃহীত-শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প  বঙ্গনিউজ: চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের পর যৌথ ঘোষণা প্রকাশ করা হয়েছে। ঘোষণায় কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিন দেশের নেতা শি জিনপিং, ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

পারমাণবিক অস্ত্রের বিষয়ে তিন নেতা একমত হয়েছেন যে, ‘পারমাণবিক যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় এবং এ ধরনের যুদ্ধে কখনোই জড়ানো উচিত নয়।’ পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধেও সংলাপ অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

রাষ্ট্রীয় কর্মকর্তাদের ভোগ করা দায়মুক্তির বিষয়টিও আলোচনায় এসেছে। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং এ ধরনের অন্যান্য প্রতিষ্ঠান যেন তাদের এখতিয়ারের অপব্যবহার না করে, সে বিষয়ে তিন নেতা একমত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯:১৩:২২ ● ১২ বার পঠিত