মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
Home Page » জাতীয় » হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
বঙ্গনিউজ: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুর বিভাগে ৩৩ জন রোগী শনাক্ত হয়েছে। মৃত ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেটে ৩ জন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সারাদেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৩০০ জন। এই সময়কালে সন্দেহজনক হামে মোট ১ হাজার ২৫৬ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:২০:৩৫ ● ৮ বার পঠিত