সোমবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৬
চৌমুহনীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু
Home Page » জাতীয় » চৌমুহনীতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুনোয়াখালীর চৌমুহনীতে বসবাসরত শাহীন ( ৪২ ) নামের এক যুবক আজ আনুমানিক বেলা ৫ স্টিকার সময় ফেনী রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয় । পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শাহিন দীর্ঘ দিন থেকে চৌমুহনী হকার্স মার্কেটে ব্যবসা করে আসছে । ব্যবসায়িক কাজে সে সকালে ফেনী যায় । এ দিন দুর্ঘটনার পর জনৈক ব্যক্তি শাহীনের ফোন থেকে তার মৃত্যুর খবর তার পরিবারকে নিশ্চিত করা হয় । পারিবারিক ভাবে শাহিন এর মৃত্যুকে দুর্ঘটনা বলা হলেও শাহীন আত্মহত্যা করেছে বলে ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান । তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখন ও নিস্চীত হওয়া যায়নি । নিহত শাহীন চৌমুহনী করিমপুর রোডস্থ মৃত তয়ৈব আলীর মেজো পুত্র ।
বাংলাদেশ সময়: ২০:১৯:৫১ ● ২৫ বার পঠিত