শনিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবে
Home Page » ফিচার » ইফতারের পর মাথাব্যথা? এড়াবেন যেভাবেচলছে রোজার মাস। অনেকেরই সারাদিন রোজার পর ইফতারের শেষে মাথাব্যথার শুরু হয়। বিশেষজ্ঞদের মতে, সারাদিন উপবাসের কারণে এমন ব্যথা হতেই পারে। সাধারণত এই মাথা ব্যথা মৃদু থেকে মাঝারি ধরনের হয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিদিনের রুটিনের অভ্যাস পরিবর্তন, শরীরে পানিশূন্যতার কারণে মাথা যন্ত্রণা হয়। আবার যারা দিনে ঘন ঘন চা-কফি খান, তারা রোজা রেখে এসব পানীয় খেতে পারেন না, এ কারণেও মাথা যন্ত্রণা হয়। ২০১১ সালের এক গবেষণায় দেখা গেছে, রমজান মাসে রোজা রেখে অনেক ব্যক্তি মাইগ্রেনের শিকার হয়েছেন কিংবা যারা মাইগ্রেনে আক্রান্ত তাদেরও সেই ব্যথা বেড়েছে। ইফতারের পর মাথাব্যথা এড়াতে কিছু বিষয় মনে রাখা জরুরি। যেমন-
পর্যাপ্ত পানি পান করুন :সারাদিন রোজা রাখার কারণে শরীরে পানির ঘাটতি হতেই পারে। বিশেষজ্ঞদের মতে, রমজান মাসে মাথাব্যথার অন্যতম কারণ কম পরিমাণে পানি খাওয়া। যেহেতু সারাদিন পানি পানের সুযোগ থাকে না এ কারণে ইফতার ও সেহরির আগ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। তাহলে শরীরের পানির ঘাটতি পূরণ হবে। মাথাব্যথা হবে না। পানির পাশাপাশি শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পরিমাণে শশা, তরমুজ ও তরল খাবার খান।
ক্যাফেইন জাতীয় খাবার এড়িয়ে চলুন: ইফতারের পর অতিরিক্ত চা, কফি পানি এড়িয়ে চলুন। তা না হলে শরীরে পানির ঘাটতি হবে। এক গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তির চা বা কফির প্রতি নেশা রয়েছে, কিন্তু রোজা রাখার চা খেতে পারছেন না কিংবা কোনও কারণে প্রচুর পরিমাণে টেনশন করছেন, তাদের মাথাব্যথা বাড়তে থাকে। অহেতুক দুশ্চিন্তা বা চা-কফি খাওয়া এড়িয়ে চলুন।
মিষ্টি জাতীয় খাবার বাদ দিন: ইফতারের পর অবশ্যই শরীর হাইড্রেট রাখার চেষ্টা করুন। এ সময় প্রচুর পরিমাণে ফলের রস, পানি এবং শরবত খাবার চেষ্টা করুন। রোজা রাখার সময় অনেকেরই রক্তে শর্করার মাত্রা উঠানামা করে। এর ফলে মাথাব্যথা হয়। এ কারণে রোজা ভাঙার পর প্রচুর পরিমাণে মিষ্টি জাতীয় কোনও খাবার খাবেন না। তাহলে ক্লান্ত লাগবে, মাথা ঘুরবে, মাথাব্যথাও হবে।
যেসব খাবার খাবেন: সেহেরি ও ইফতারের সময় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন জাতীয় খাবার খান। চিনি যুক্ত খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। খুব বেশি চা, কফি খাওয়া থেকে বিরত থাকুন।
পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন : রোজার দিনে ঘুমের ছন্দ কিছুটা ব্যাহত হয়। সেহরির পর সকালে যতটা সম্ভব ঘুমান। পারলে দুপুরে ২০ থেকে ৩০ মিনিটের ‘পাওয়ার ন্যাপ’নিতে পারলে ক্লান্তি অনেকটাই কমে।
বাংলাদেশ সময়: ১২:৪২:৪৩ ● ১০ বার পঠিত