রবিবার ● ৮ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের প্রায় ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি
Home Page » জাতীয় » মধ্যপ্রাচ্যের প্রায় ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে ইতালি
বঙ্গনিউজ: ইরান-ভিত্তিক মার্কিন ও ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ইতালির প্রায় ২০ হাজার নাগরিককে সরিয়ে নিয়ে এসেছে ইতালি। এ তথ্য জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি।
মন্ত্রী জানান, যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে ইতালির নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে ২০০ কর্মকর্তার একটি উপসাগরীয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স ইতালীয়দের প্রয়োজনীয় সহায়তা প্রদান, নিরাপদে দেশে ফেরানো এবং পরিস্থিতি মনিটরিংয়ে দিনরাত কাজ করছে।
আল-জাজিরার বরাতে জানা গেছে, ইতালির নাগরিকদের প্রত্যাবাসন কার্যক্রম একটিভ এবং রোম সরকার এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
সূত্রে বলা হয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে মধ্যপ্রাচ্য থেকে আরও হাজারো নাগরিককে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
ইতালির এই পদক্ষেপ যুদ্ধবিরোধী নীতি এবং নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার অঙ্গীকারের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২০:৫১:১৪ ● ১৩ বার পঠিত