আন্তর্জাতিক সৃজনকলা পুরস্কার-২০২৫ পেলেন পারভীন আমিন

Home Page » সাহিত্য » আন্তর্জাতিক সৃজনকলা পুরস্কার-২০২৫ পেলেন পারভীন আমিন
সোমবার ● ৯ মার্চ ২০২৬


 পারভীন আমিন

সৃজনশীল লেখনীর জন্য ICALDRC Linguistics Unit of Dhaka University পারভীন আমিনকে “ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড–২০২৫” প্রদান করেছে। সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর রচিত ‘সিঁথিতে সিঁদুর’ গ্রন্থের জন্য তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

১৪ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত Discussion on “Impact of Language & Literature on Enriching Minds and Inspiring Lives & The International Creative Arts Award & Fellowship -2025 Giving Ceremony “. অনুষ্ঠানে এই পদক ও সম্মাননা সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল মাজিদ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নেছার ইউ আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. নেছার ইউ. আহমেদ এবং চীনের প্রতিনিধি মিস লিউ ওয়েনলি ।

অনুষ্ঠানে চীনা ভাষা শিক্ষিকা মিস লিউ ওয়েনলি বাংলা ভাষায় গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। তাঁর পরিবেশনা চীনা ও বাংলা ভাষার অন্তর্নিহিত সাদৃশ্য ও সাংস্কৃতিক সেতুবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

স্বাগত বক্তব্যে ICALDRC ’র সেক্রেটারি জেনারেল অধ্যাপক লুৎফর রহমান জয় বলেন,
“ICALDRC ’র মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তের মেধাবী ও সৃজনশীল ব্যক্তিদের একত্রিত করে গবেষণা ও সৃজনশীল উৎকর্ষতার জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম গড়ে তোলা।”

অনুষ্ঠানে বাংলাদেশসহ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিভিন্ন দেশের গবেষক, সাহিত্যিক ও সৃজনশীল ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। ভাষা, সাহিত্য, গবেষণা, উদ্ভাবন, কৃষি, শিক্ষা, শিল্পকলা, দর্শন ও সৃজনশীল শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশি-বিদেশি মোট ৫০ জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার ও ফেলোশিপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আসাদুজ্জামান, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর মহাপরিচালকএবং অধ্যাপক,ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৫:৩৩:১৪ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ