শনিবার ● ১৪ মার্চ ২০২৬

নোয়াখালীতে অন্তঃসত্বা গৃহবধূর আত্মহত্যা

Home Page » সারাদেশ » নোয়াখালীতে অন্তঃসত্বা গৃহবধূর আত্মহত্যা
শনিবার ● ১৪ মার্চ ২০২৬


নোয়াখালীতে  অন্তঃসত্বা  গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালীর চৌমুহনী করিমপুর গ্রামের মিঞাঁ বাড়ীতে আজ শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে লামিয়া ( ১৮ ) নামের ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহ বধূর আত্মহত্যা করেছে । পারিবারীক কলহের জের ধরে আত্ন হত্যা করেছে বলে সূত্র জানায় ।
ঘটনার আগের দিন রাতে মাদকাসক্ত স্বামী সাদিফের সাথে টাকা পয়সা নিয়ে কথা কাটাকাটি হয় । তারি জের ধরে ঘটনার দিন সকালে নিজ বাস ভবনের ছাদ থেকে লাফ দেয় । প্রত্যক্ষ্যদর্শীদের শোর চিৎকারে পরিবারের অন্যানা সদস্যরা এগিয়ে আসে এবং এম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার সময় মারা যায় । সূত্র আরো জানায় , নোয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি ফজলে এলাহী সোহাগের পুত্র সাদিফ প্রায় ১ বছর হলো লামিয়াকে প্রেম করে বিয়ে করে । ঘটনার পর বেগমগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে ।

বাংলাদেশ সময়: ১০:৫২:১২ ● ১৩ বার পঠিত