নোয়াখালীতে কাগজপত্র ও লাইসেন্স বিহীন যানবাহন আটকের অনুরোধ

Home Page » জাতীয় » নোয়াখালীতে কাগজপত্র ও লাইসেন্স বিহীন যানবাহন আটকের অনুরোধ
মঙ্গলবার ● ১০ মার্চ ২০২৬


নোয়াখালীতে কাগজপত্র ও লাইসেন্স বিহীন যানবাহন আটকের অনুরোধ

মধ্যপ্রাচ্য যুদ্ধ্যের দামামায় সংকটাপন্ন পরিবহন সেক্টর এখনো গ্যাস সংকট কাটিয়ে উঠতে পারেনী । দেশের অন্যান্য জেলার মত নোয়াখালীতেও এক ই অবস্থা বিরাজ করছে । এই জেলার বিভিন্ন পাম্পে ঘুরে দেখা যায় যানবাহনে দীর্ঘ সারি । রেলিং পদ্ধতিতে অকটেন , গ্যাস ও ডিজেল বিক্রী হচ্ছে । সরকারী কাজে ব্যবহৃত যানবাহন ব্যতিত সবাইকে এই পদ্ধতি অনুশরন করতে হচ্ছে । তবে একই ব্যক্তি বার বার নেয়ার অভিযোগ উঠেছে । সঠিক বন্টন ও সংকট দূর করতে পাম্প মালিকরা লাইসেন্স বিহীন যানবাহন ও মোটর সাইকেল আটকের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে । অকটেন জনপ্রতি ২০০ টাকার এবং ডিজেল জনপ্রতি ১৫০০ টাকার পাচ্ছে । জন সেবার কাজে ব্যবহৃত যানবাহন বিশেষ করে এম্বুলেন্স , হাসপাতাল রেশনিং এর আওতায় বাইরে রয়েছে । সূত্র আরো জানায় , পাম্পের নিজস্ব ট্যাংকে ১৫০০০ লিটার অকটেন থাকতো , সেখানে এখন মাত্র ৯০০০ লিটার দিয়ে সার্ভিস দেয়া হচ্ছে । তা ছাড়া সি এন জি গ্যাস বিক্রী হচ্ছে লিটার প্রতি ৫৫ টাকা হারে । যা ১৩ দিন আগেও ছিলো ২৮ টাকা । পাম্প ব্যবসায়ীরা আরো জানান , মোট চাহিদার ২০ ভাগ গ্যাস আমাদের দেশে আসে । কিন্তু তাও সঠিকভাবে বিতরন করা হয় না । ব্যবসায়ীরা আশা করছে, সরকারী উদ্যোগে বন্টন ব্যবস্থাপনা সুষ্ঠ হলে এই সংকট দূর করা সম্ভব ।

বাংলাদেশ সময়: ১১:০০:২৪ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ