সোমবার ● ১৬ মার্চ ২০২৬
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় বাংলাদেশের,প্রধানমন্ত্রীর অভিনন্দন
Home Page » জাতীয় » পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় বাংলাদেশের,প্রধানমন্ত্রীর অভিনন্দনপাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে তিন ম্যাস সিরিজের শেষ ওয়ানডেতে জয়ী হয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে উষ্ণ অভিনন্দনজানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক বিবৃতিতে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহসী তরুণেরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের শাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমান করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব। বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরমেন্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্য জয়যাত্রা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১০:২০:২০ ● ১০ বার পঠিত