শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
কাজী আব্দুস সালাম-এর কবিতা ‘ঘোড়ার ডিম’
Home Page » সাহিত্য » কাজী আব্দুস সালাম-এর কবিতা ‘ঘোড়ার ডিম’ ![]()
ঘোড়ার ডিম পাড়বে কোথায়?
নতলব যেথায়
থাকে কোথায়?
সবার মাথায়।
আসলটা কি
কিছুই না
বলে কেন?
কইতে মানা।
দেখতে কেমন
ভাবনা যেমন
ভাবনাটা কি
তালের আঁটি।
দুত্তুরি ছাই
ঘোড়ার ডিম খাই
কেমন লাগে
মজা না পাই।
কল্পনায় ভাসে
কাজে না আসে
কাকেও দিতে চাইলে
রেগে গিয়ে হাসে।
এটা মস্ত একটা
মানিক রতন
কাটবে সময়
মনের মতন।
![]()
বাংলাদেশ সময়: ১১:৩৭:০১ ● ৩৬৮ বার পঠিত