নোয়াখালীতে অবৈধ হাসপাতাল বিরোধী অভিযান

Home Page » সারাদেশ » নোয়াখালীতে অবৈধ হাসপাতাল বিরোধী অভিযান
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


নোয়াখালীতে  অবৈধ হাসপাতাল  বিরোধী অভিযান

অস্বাস্থ্যকর পরিবেশে সেবা প্রদান , ব্যাঙের ছাতার মত যত্র তত্র নিবন্ধনহীন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল নির্মাণ সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নোয়াখালী সিভিল সার্জন আনোয়ার হোসেন এর নেতৃত্বে চৌমুহনী সহ বিভিন্ন এলাকায় গত ৫ দিন ধরে অভিযান পরিচালিত হয় । অভিযানে ড্রীম হাসপাতালের কতৃপক্ষকে ২৫ হাজার, ইডেন হাসপাতালকে ৫০ হাজার ও হলি কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় । অন্য দিকে নিবন্ধন না থাকার কারনে ইডেন হাসপাতালের সকল কার্যক্রম স্থগিত করা হয় । অভিযান চলাকালে সিভিল সার্জন নোয়াখালী মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন , নোয়াখালী জেলা প্রশাসকের বিজ্ঞ এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট কাওসারী আক্তার , সহকারী কমিশনার ভূমি ( বেগমগঞ্জ ) সাদাত হোসেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রমূখ । বিভিন্ন সূত্রে জানা যায় , দীর্ঘ কয়েক যুগ ধরে মাইজদী ও চৌমুহনীতে সরকারী ও আধা সরকারী হাসপাতালের চিকিৎসকেরা অংশীদারিত্বের ভিত্তিতে একাধিক হাসপাতাল খুলে বসে । সরকারী হাসপাতালে চাকুরী করার সুবাদে আবার কখনো দালালদের মাধ্যমে রোগীদেরকে এসব হাসপাতালে নিয়ে আসে । সেই সুবাধে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা , ধরিয়ে দেয় বিভিন্ন কোম্পানীর নাম সংবলিত ঔষধের প্রেসক্রীপশন । অনেক সময় নরমাল ডেলেভারীকে সিজারের আওতায় এনে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় । প্রতিটি সিজার রোগীকে ৫০ থেকে ৬০ হাজার টাকার হিসাব গুনতে হয় । অন্য দিকে সরকারী হাসপাতাল গুলোতে পর্যাপ্ত ঔষধ পাওয়া যায় না । এসব অনিয়ম রোধে সিভিল সার্জন কতৃপক্ষ অভিযান অব্যাহত রাখবেন বলে জানান ।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৬ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ