রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে দলিল লিখক সমিতির সভাপতির ইন্তেকাল
Home Page » সারাদেশ » নোয়াখালীতে দলিল লিখক সমিতির সভাপতির ইন্তেকাল![]()
নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির তিন তিনবারের বিজয়ী সাবেক সভাপতি ও এক সময়ের তুখোড় ছাত্র নেতা সামসুদ্দীন সোহেল ( ৫০ ) গতকাল ১২ এপ্রিল দিবাগত রাত ৮ টায় মাইজদী প্রাইম হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী , তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান । আজ ১৩ এপ্রিল চৌমুহনী পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ পাটোয়ারী বাড়ীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয় । জানাজা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন , বেগমগঞ্জ উপজেলা সাব রেজিষ্ট্রার আবুল কালাম আজাদ , কাউন্সিলর আনোয়ার হোসেন , দলিল লিখা সমিতির কোষাধ্যক্ষ বাহার উল্যাহ বাহার প্রমূখ । এছাড়াও বিভিন্ন রাজনৈতিক , সামাজিক নতৃবৃন্দু জানাজায় উপস্থিত ছিলেন । পারিবারিক সূত্রে জানা যায় , গতকাল সন্ধ্যার পর নিজ বাড়ী থেকে সোহেল চৌমুহনীর উদ্দেশ্যে রোওনা দেন । পথিমধ্যে তাঁর বুকে প্রচন্ড।ব্যাথা আরম্ভ হলে রাস্তার পাশেই তার বোনের বাসায় নেন । সেখান থেকে প্রথমে চৌমুহনী পাবলিক হল ও পরে প্রাইম হাসপাতালে নিয়ে যান ।
বাংলাদেশ সময়: ১৪:০১:০৩ ● ৩৬ বার পঠিত