রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

আন্তঃজেলা বাস ভাড়া নির্ধারণ

Home Page » জাতীয় » আন্তঃজেলা বাস ভাড়া নির্ধারণ
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


আন্তঃজেলা বাস ভাড়া নির্ধারণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার বাসে ভাড়া নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার অবসান ঘটাতে অবশেষে রুটভিত্তিক বিস্তারিত ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শনিবার সংস্থাটির ওয়েবসাইটে আন্তজেলা ও দূরপাল্লার পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ২৩ এপ্রিল ভাড়া সমন্বয়ের প্রজ্ঞাপন জারি করা হলেও সেদিন রুটভিত্তিক বিস্তারিত তালিকা না থাকায় টার্মিনালগুলোতে বিশৃঙ্খলা দেখা দেয়।

ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের নতুন ভাড়া —
ঢাকা-চট্টগ্রাম: ৫১ আসনে ৭০৪ টাকা, ৪০ আসনে ৫৫২ টাকা
ঢাকা-কক্সবাজার: ৫১ আসনে ৯০০ টাকা, ৪০ আসনে ১ হাজার ১৪৭ টাকা
সায়েদাবাদ-সিলেট: ৫১ আসনে ৫৮০ টাকা, ৪০ আসনে ৭৪০ টাকা
সায়েদাবাদ-বরিশাল: ৫১ আসনে ৪৬৪ টাকা, ৪০ আসনে ৫৯২ টাকা
সায়েদাবাদ-খুলনা: ৫১ আসনে ৫৪১ টাকা, ৪০ আসনে ৬৯০ টাকা
সায়েদাবাদ-টেকনাফ (সবচেয়ে দীর্ঘ রুট): ৫১ আসনে ১ হাজার ৪৭ টাকা, ৪০ আসনে ১ হাজার ৩৩৫ টাকা

গাবতলী রুটের ভাড়া
ঢাকা-পঞ্চগড়: ৫১ আসনে ১ হাজার ৫ টাকা, ৪০ আসনে ১ হাজার ২৮১ টাকা
ঢাকা-রংপুর: ৫১ আসনে ৭৫১ টাকা, ৪০ আসনে ৯১১ টাকা
ঢাকা-দিনাজপুর: ৫১ আসনে ৯৭৪ টাকা, ৪০ আসনে ১ হাজার ২৪১ টাকা
ঢাকা-ঝিনাইদহ: ৫১ আসনে ৫০১ টাকা, ৪০ আসনে ৬৩৯ টাকা
ঢাকা-রাজশাহী: ৫১ আসনে ৭৭৭ টাকা, ৪০ আসনে ৯৯১ টাকা
ঢাকা-মেহেরপুর: ৫১ আসনে ৭৭৬ টাকা, ৪০ আসনে ৯৮১ টাকা

মহাখালী রুটের ভাড়া
ঢাকা-ময়মনসিংহ: ৫১ আসনে ২৯৪ টাকা, ৪০ আসনে ৩৭৫ টাকা
ঢাকা-জামালপুর: ৫১ আসনে ৩৮৬ টাকা, ৪০ আসনে ৪৯২ টাকা
ঢাকা-শেরপুর: ৫১ আসনে ৪২১ টাকা, ৪০ আসনে ৫৩৭ টাকা
ঢাকা-কিশোরগঞ্জ: ৫১ আসনে ৪০১ টাকা, ৪০ আসনে ৫১১ টাকা

কিলোমিটারভিত্তিক নতুন হার
২৩ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ৫২ আসনের বাসে প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হয়েছে। আন্তজেলায় ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা আগের মতোই বহাল রয়েছে।

এই তালিকা অনুযায়ী ভাড়া না নিলে যাত্রীরা বিআরটিএতে অভিযোগ করতে পারবেন। নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:১৭:০০ ● ২২ বার পঠিত