মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬

বেগমগঞ্জ মাটি কাটা নিয়ে বিরোধে আহত ৩

Home Page » সারাদেশ » বেগমগঞ্জ মাটি কাটা নিয়ে বিরোধে আহত ৩
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


বেগমগঞ্জ মাটি কাটা নিয়ে বিরোধে আহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পূর্ব একলাশপুরে ভুঁইয়া বাড়িতে নিজ জমি থেকে মাটি কাটতে গিয়ে প্রতি পক্ষের হামলায় নারী পুরূষ সহ ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । এ ব্যাপারে ভুক্তভোগী সামছুদ্দীন ভুঁইয়া বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় প্রতিপক্ষের লিটন গংদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।
জানা যায় , গতকাল ২৭ এপ্রিল সকালে সামছুদ।দীন ভুঁইয়া স্থানীয় মেম্বারের অনুমতিক্রমে তাঁর পৈত্রিক সূত্রে প্রাপ্ত নিজ জমি থেকে রাস্তার পাড় বাঁধানোর জন্য মাটি কাটতে গেলে প্রতিপক্ষ লিটন পিতা - মৃত আব্দুল মন্নান সন্ত্রাসী বাহিনী দিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় । এতে ঘটনাস্থলে সামছুদ্দীন পিতা মৃত ইউসুফ ভুঁইয়া , আসমা বেগম , নাবিলা আক্তার সহ ৩ জন গুরুতর আহত হয় । বিষয়টি নিয়ে পরিমাপ পূর্বক সীমানা নির্ধারণ করার কথা থাকলেও প্রতিপক্ষের গাফিলতার কারনে এই সমস্যা তৈরি হয় । ফলে সামসুদ্দীন ভুঁইয়ার বসত ঘর ভেঙ্গে পুকুরে তলিয়ে যাবার উপক্রম হয়েছে । অন্য দিকে বিবাদী পক্ষ লিটন জানায় , তাঁর পাড় ভেঙ্গে যাবে মর্মে বাদী পক্ষকে মাটি কাটতে বাঁধা প্রদান করে । ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ।

বাংলাদেশ সময়: ৯:৩৩:৪৩ ● ১০ বার পঠিত