
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৭ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
আজ ২৭ এপ্রিল বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছেলে ২ গ্রুপ ও মেয়েদের ২ গ্রুপের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে খেলায় তালুয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ( মেয়ে দল ) চ্যাম্পিয়ন ,ও চন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ( মেয়ে দল ) রানার্স আপ এবং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ( ছেলে দল ) চ্যাম্পিয়নশীপ উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্স আপ অর্জন করে । ছেলেদের মধ্যে শ্রেষ্ঠ গোলদাতা হলো মুন্না , মেয়েদের মধ্যে শ্রেষ্ঠ গোলদাতা জান্নাত ।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন ।
বেগমগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজীত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অন লাইনে বক্তব্য রাখেন , নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবিব , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম উপজেলা বি এন পির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস , মুগ্ধ আহ্বায়ক আহসান উল্যাহ , চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দীন হারুন , মুগ্ধ আহ্বায়ক মোর্শেদুল আমিন ফয়সল ও শিক্ষক ,শিক্ষার্থীবৃন্দু ।