নোয়াখালীতে অপচিকিৎসায় রোগীর মৃত্যু

Home Page » সারাদেশ » নোয়াখালীতে অপচিকিৎসায় রোগীর মৃত্যু
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


নিহত ইমাম হোসেন বাবু

নোয়াখালী প্রাইম হাসপাতালে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ডাক্তারের ভুল চিকিৎসায় ইমাম হোসেন বাবু নামে এক রোগীর মৃত্যু ঘটে । নিহত বাবু সেনবাগ উপজেলার খাজুরতলা ইউনিয়নের বার্সিন্দা বেলাল হোসেনের পুত্র । নিহতের পরিবার জানায় , শ্বাসকষ্টজনিত কারনে অসুস্থ বাবুকে রাত ৭ ৪৫ মিনিটে প্রাইম হাসপাতালে আনে । কর্ত্যব্যরত চিকিৎসক অনেক তাল বাহানা করার পর রোগীর দেহে একটি ইনজেকশন পুশ করে । এর পর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে রোগীর মৃত্যু ঘটে । এসময় নিহতের আত্নীয় স্বজনের সৌর চিৎকারে গোটা হাসপাতাল চত্বর লোকে লোকারণ্য হয়ে উঠে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে পুলিশ ,আর্মী মোতায়েন করা হয় । প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সুধারাম থানার পুলিশ হাসপাতালের এ জি এমন শিপন সেনকে গ্রেফতার করা হয় । নিহতের পরিবার ঘটনার সুষ্ঠ বিচারের দাবী জানান । তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা করা হয়নি ।

বাংলাদেশ সময়: ১০:৪৬:৩২ ● ৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ