বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে স্কুল ছাত্রী হত্যার দায়ে রনির ফাঁসি
Home Page » সারাদেশ » নোয়াখালীতে স্কুল ছাত্রী হত্যার দায়ে রনির ফাঁসি
আজ ২৯ এপ্রিল নোয়াখালীর বহুল আলোচীত অষ্টম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী তাসনিয়া হোসেন আদিতা ( ১৪ ) হত্যার রায় ঘোষনা করলেন বিজ্ঞ আদালত ।
দুপুর ১ টা থেকে সোয়া একটার মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিজ্ঞ বিচারক মোঃ খোরশেদুল আলম শিকদার এ মামলার রায় ঘোষনা করেন ।
এদিন সকাল ৯ টা থেকে ধীরে ধীরে উৎসুক জনতা ও মিডিয়া কর্মীরা , ঘটনার সাথে সম্পৃক্ত বাদী ও ইসলামী পক্ষের আত্নীয় স্বজনরা । গভীর উৎকন্ঠা নিয়ে অপেক্ষা করছে সবাই । কখন হবে রায় ? কি হবে রায়ে । এর আগে বিগত তারিক গুলোতে বাদী পক্ষের ৪১ জন ও ইসলামী পক্ষের ৫ জন স্বাক্ষীর জবান বন্দী গ্রহন করেন আদালত ।
২০২২ সালের ২২ সেপ্টেম্বর জেলার সদরেরলক্ষীষারায়নপুর এলাকার জাহান মঞ্জিলে আদিতার ঘরেই সাবেক গৃহ শিক্ষক আব্দুর রহিম রনি ধর্ষনে ব্যার্থ হয়ে অত্যন্ত নির্মমভাবে হাত , পা ও গলার রগ কেটে আদিতাকে হত্যা করে চলে যায় । পরে খবর পেয়ে সুধারাম থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং পারিবারিক সূত্রের আলোকে ঐ দিন রাতেই সাবেক গৃহ শিক্ষক রনিকে গ্রেফতার করা হয় । এ সময় রনির দেহের বিভিন্ন স্থানে আঁচড়ের দাগ ছিলো । পোশাকে ছিলো রক্তের চিহৃ ।
রনি বিজ্ঞ আদালতের নিকট ১৬৪ ধারায় জবানবন্দিতে এই হত্যার দায় স্বীকার করে । আদিতার বাবার নাম মৃত রিয়াজ হোসেন সরকার ।
মা রাজিয়া সুলতানা একটি বেসরকারী স্কুলের শিক্ষিকা । বাবা হারা একমাত্র মেয়েকে নয় পশুর হাতে এভাবে হারাতে হবে কখনো ভাবেননি । রনির কাছে প্রাইভেট পড়ার সময় আলিয়া রনির কু নজরে আসে এবং রনির মাঝে লালসা জেগে উঠে । এটা আলিয়া বুঝতে পেরে অন্যত্র প্রাইভেট পড়তে শুরু করে । এটাই ছিলো আলিয়ার অপরাধ ।
নিজের জীবন দিয়ে সেই অপরাধে মাসুল দিতে হলো আলিয়াকে । এরকম হাজারো আলিয়া আছে - যারা নরপশুদের অত্যাচারে আত্মহত্যাও করতে পারছেনা , প্রতিবাদও করতে পারছেনা লোকলজ্জার ভয়ে । অনেক আলিয়া শেষ হয়ে যাবে তবু নরপশুদের কলিজা ঠান্ডা হবেনা ।
বাংলাদেশ সময়: ২১:৫৭:৫৭ ● ১৭ বার পঠিত