বিকশিত মে - উম্মে হাবিবা প্রীতিলতা
Home Page »
সাহিত্য »
বিকশিত মে - উম্মে হাবিবা প্রীতিলতা

মহান মে দিবসের সবাইকে ঘামেঝরা শুভেচ্ছা ও বৈশাখী লাল টুকটুকে অভিনন্দন ।
এসেছে বৈশাখ এসেছে লাল টুকটুকে দিন ।
বাঙালির আঙিনায় ধানের শীষের বিজয়ী ইতিহাস ।
ইতিহাস কথা বলে মহান মে শ্রমিক র ঘামেঝরা দেহ চোখের কোনে জল কোন রমনীর দীর্ঘশ্বাস আশা স্বপ্ন ইচ্ছে মালিকের স্টিম রোলার ।
শ্রমিকের ওপর নিষ্ঠুর নির্যাতন সব কিছুর অবসান ঘটিয়ে এক বিপ্লবী সুরে বিশ্বব্যাপী এই দিনের সূচনা এই ধরায় সবকিছু স্তব্ধ শ্রমিকের মুখে হাসি। শোষণের পতন শ্রমিকের দাবি শত ধরার মতোই বিকশিত হচ্ছে আট ঘণ্টা কাজ বিশ্রাম বিনোদন সাম্যের যানবাহন বন্ধন চাকা ঘুরছে। শ্রমিক হাসছে।
এক নব ইতিহাস ঐতিহাসিক দিন হয়ে যাপিত হচ্ছে , যাপিত হবে জন্ম জন্মান্তর ধরে আকাশ থেকে ঝরে পড়ছে পুরো বৃষ্টি অঝোর ধারায়। নব সৃষ্টি আনন্দের শ্রমিকের ঘাম শুকিয়ে শত ধারায় বিকশিত হচ্ছে শতরূপে।
নব সৃষ্টির আশায় নব নব রূপে।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:০৫ ●
১১ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)