সোমবার ● ৪ মে ২০২৬

বেগমগঞ্জে বিদ্যুতের খুঁটি পড়ে আহত ৪

Home Page » সারাদেশ » বেগমগঞ্জে বিদ্যুতের খুঁটি পড়ে আহত ৪
সোমবার ● ৪ মে ২০২৬


বেগমগঞ্জে  বিদ্যুতের খুঁটি পড়ে  ৪ আহত

নোয়াখালীর বেগমগঞ্জে কেন্দ্রুবাগ নামক স্থানে বিদ্যুতের খুঁটি পড়ে সিএনজি ড্রাইভার ও পথচারী সহ ৪ জন আহত হয়েছে । আজ ৩ রা মে বেলা সাড়ে ৩ টা ৪ টা হবে । লক্ষিপুর যাচ্ছিলাম । কিন্তু আমানতপুর ছলিম মিয়া বাড়ী পর্যন্ত গিয়ে আটকে গেলাম । দেখলাম, পল্লী বিদ্যুতের ৬ টি পিলার একসাথে রাস্তার উপর পড়ে আছে । ১ টি সি এন জি ও ১ টি অটো রিক্সা দুমড়ে মুচড়ে গেছে । আবার , রাত ৮ টা বাজে চৌমুহনী আসার পথে দেখলাম একি জায়গায় ১ টি সি এন জির ইঞ্জিনে আগুন ধরে পুড়ে গেছে । এসব ঘটনায় আহত হয়েছে ৪ জন । বাংলা বাজার থেকে আমানতপুর পর্যন্ত গোটা এলাকা ভুতুড়ু এলাকায় পরিনত হয়েছে । লক্ষিপুর সড়কে উন্নয়ন কাজ চলছে । বিদ্যুৎ খুঁটি গুলোর গোড়ায় মাটি না থাকার কারনে স্বল্প বৃষ্টিতে পিলার গুলো কাত হয়ে পড়ে গেছে । আরো পড়ার আশংকা আছে । বিদ্যুৎ কতৃপক্ষ অথবা সড়ক কতৃপক্ষের উচিৎ ছিলো , মাটি উত্তোলনের আগে বা সাথে সাথে বৈদ্যুতিক খুঁটি গুলোকে স্থানান্তর করা । ঠিকাদারের গাফিলতি এবং পল্লি বিদ্যুৎ কতৃপক্ষের উদাসিনতাই এই ঘটনার জন্য দায়ী । এ দিন ৪ টা থেকে রাত ২ টা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । সি এন জি , অটো ও ছোট পিকাফ গুলোকে সড়কের উত্তর পাশের খাল সংলগ্ন রাস্তা দিয়ে চৌমুহনী আসতে হয়েছে । পায়ে হেঁটে আসতে হয়েছে শত শত যাত্রিকে । যাই হোক, অন্যান্য খুঁটি গূলো দ্রুতো স্থানান্তর করা না হলে আরো ক্ষতি বা প্রান হানীর আশংকা আছে ।

বাংলাদেশ সময়: ১০:৪৩:০৭ ● ১৪ বার পঠিত