বুধবার ● ১৩ মে ২০২৬
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের এর পরিচিতি সভা অনুষ্ঠিত
Home Page » সারাদেশ » নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের এর পরিচিতি সভা অনুষ্ঠিত![]()
গতকাল ১২ মে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে । এদিন সকালে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন , বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী খান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নোয়াখালী প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক বোরহান উদ্দীন । অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন , চলতি ধারা পত্রিকার সম্পাদক এম বি আলম , দৈনিক দিশারি পত্রিকার সম্পাদক লিটন সহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি বৃন্দ । অনুষ্ঠান শেষে সাংবাদিক লিয়াকত আলী খানকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারন সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্টা নতুন কমিটি গঠন করা হয় । সভায় সংবাদকর্মীদের মান উন্নয়ন ও দক্ষতার ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় ।
বাংলাদেশ সময়: ১০:২৫:৫৯ ● ১৩ বার পঠিত