সোমবার ● ১৮ মে ২০২৬

অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, ১১৬ সাইট বন্ধে উদ্যোগ

Home Page » জাতীয় » অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান, ১১৬ সাইট বন্ধে উদ্যোগ
সোমবার ● ১৮ মে ২০২৬


প্রতীকী ছবি-অনলাইনে জুয়া খেলা বঙ্গনিউজ: দেশে অনলাইন জুয়ার বিস্তার ঠেকাতে সক্রিয় হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অনলাইন জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট ১১৬টি ওয়েবসাইট শনাক্ত করে সেগুলো বন্ধের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে তালিকা পাঠিয়েছে সংস্থাটি।জাতীয় সংবাদ

রবিবার (১৭ মে) সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।সংবাদ বিশ্লেষণ

তিনি বলেন, গত ১ মে থেকে ১৭ মে পর্যন্ত পরিচালিত সাইবার পেট্রোলিং কার্যক্রমে এসব ওয়েবসাইট শনাক্ত করা হয়। পরে সেগুলো বন্ধ বা ডাউন করার জন্য প্রয়োজনীয় তথ্য বিটিআরসির কাছে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, অনলাইন জুয়ার আড়ালে একটি সংঘবদ্ধ চক্র বিদেশে কোটি কোটি টাকা পাচার করছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।

কর্মকর্তারা জানান, শুধু জুয়ার ওয়েবসাইট নয়, এর সঙ্গে জড়িত অবৈধ আর্থিক লেনদেন ও প্রযুক্তিভিত্তিক অপরাধের দিকেও নজরদারি বাড়ানো হয়েছে। অনলাইন জুয়া নিয়ন্ত্রণে নিয়মিত সাইবার মনিটরিং চালিয়ে যাচ্ছে সিআইডি।

এ ছাড়া গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করার কাজও চলমান রয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ৬:৪৫:১৬ ● ৩৩ বার পঠিত