মঙ্গলবার ● ১৯ মে ২০২৬

সান দিয়েগোর মসজিদ চত্বরে গোলাগুলি একটি ‘ভয়াবহ পরিস্থিতি’ - ট্রাম্প

Home Page » জাতীয় » সান দিয়েগোর মসজিদ চত্বরে গোলাগুলি একটি ‘ভয়াবহ পরিস্থিতি’ - ট্রাম্প
মঙ্গলবার ● ১৯ মে ২০২৬


ফাইল ছবি- ডোনাল্ড ট্রাম্প বঙ্গনিউজ: ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোর একটি মসজিদ চত্বরে সংঘটিত গোলাগুলির ঘটনাকে ভয়াবহ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। কেন্দ্রীয় ও স্থানীয় কর্মকর্তারা মসজিদের ঘটনাটি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানান তিনি।

সান দিয়েগোর ক্লেয়ারমন্ট এলাকার ইসলামিক সেন্টারে জোহরের নামাজের আগে এই হামলার ঘটনা ঘটে। এতে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত হন এবং পরে সন্দেহভাজন দুই হামলাকারীও প্রাণ হারান। স্থানীয় পুলিশপ্রধান স্কট ওয়াহল জানিয়েছেন, হামলাকারী দুই তরুণের বয়স ১৭ ও ১৯ বছর। তারা নিজেরা গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনাকে যেকোনো সম্প্রদায়ের জন্য একটি দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করে একে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে তদন্ত করছে প্রশাসন।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান, এই ঘটনা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে ব্রিফিং দিচ্ছে। তিনি কিছু প্রাথমিক তথ্য পেয়েছেন এবং পুরো বিষয়টি পুনরায় খতিয়ে দেখা হবে। সান দিয়েগোর ওই মসজিদে হামলার ঘটনায় সন্দেহভাজন দুই হামলাকারীসহ মোট পাঁচজন নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া এলো।

বাংলাদেশ সময়: ২০:৩৩:৫৪ ● ২০ বার পঠিত