বুধবার ● ২০ মে ২০২৬
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
Home Page » জাতীয় » খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুনখুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার ভোর সাড়ে ছয়টার দিকে তৃতীয় তলায় ইমারজেন্সি অপারেশন থিয়েটারের পাশে পোস্ট অপারেটিভ রুমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এসি ও অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো হাসপাতালজুড়ে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনরা ছোটাছুটি শুরু করেন।
আগুনের ভয়ে আতঙ্কিত হয়ে তৃতীয় তলার জানালা থেকে নিচে লাফ দেন অনেকে। কয়েকজন রোগী ও নার্সকে উদ্ধার করতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও
আহত হয়েছেন। আহত নার্স রিপা ও শারমিনকে বেসরকারি সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আরও কয়েকজনকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ১০টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুনে পোস্ট অপারেটিভ রুম ও ইমারজেন্সি ওটি বিভাগের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সরকার মাসুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।
বাংলাদেশ সময়: ১০:২৬:১০ ● ২২ বার পঠিত