শনিবার ● ২৩ মে ২০২৬
সস্ত্রীক সৌদি আরবে সেনাপ্রধান ওয়াকার
Home Page » জাতীয় » সস্ত্রীক সৌদি আরবে সেনাপ্রধান ওয়াকারপবিত্র হজ পালনের উদ্দেশ্যে সস্ত্রীক সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে এই সফর করছেন তিনি। শুক্রবার (২২ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান পবিত্র মক্কা ও মদিনায় হজের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হজ পালন শেষে আগামী ১ জুন তিনি দেশে ফিরবেন।
বাংলাদেশ সময়: ১০:৪৮:৫৯ ● ২৬ বার পঠিত