বুধবার ● ৩ জুন ২০২৬

সিরিজ হত্যাকান্ডে নোয়াখালীতে আতংকিত জনগন

Home Page » সংবাদ শিরোনাম » সিরিজ হত্যাকান্ডে নোয়াখালীতে আতংকিত জনগন
বুধবার ● ৩ জুন ২০২৬


সিরিজ হত্যাকান্ডে নোয়াখালীতে নিহত

নোয়াখালীর শ্যীফপুর ইউনিয়নে রাকিব হত্যাকান্ডের রেশ কাটতে না কাটতেই সোনাইমুড়ীত ভাগিনার হাতে ( চাচাতো বোনের ছেলে ) খুন হলো নাটেশ্বর ইউনিয়নের লীঘিরজান এলাকার ব্যবসায়ী ইসমাইল হোসেন কামাল । গত ১ লা জুন রাত সাড়ে নয়টায় তাকে খুন করা হয় । কামালের পরিবার মামলা করতে গেলে পুলিশ প্রথমে মামলা নেয়নি ।পরে বিক্খুব্ধ এলাকাবাসী ছাত্তার পাইয়া সড়ক অবরোধ করলে পুলিশ মামলা গ্রহন করে । ঘটনার পর পুলিশ আবু তাহের , নুরনবী সহ তিন জনকে গ্রেফতার করে । এদিকে রাকিব হত্যাকান্ড মামলায় সাইফুল নামে এক জন গ্রেফতার হলেও নিপু , দিদার সহ অন্যান্য ইসলামী এখনো অধরা ।
এর আগে নোয়াখালীর দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের হাতে ২ যুবক খুন হয় । ছয়ানী ইউনিয়ন যুব নেতা সাইফুল ইসলাম শাকিল ও আলাউদ্দীন ও আমান উল্যাপুরে জামাতের ১ জন গুলিবিদ্ধ হয় ।
এভাবে একের পর এক সিরিজ হত্যাকান্ডে আতংকিত এলাকাবাসী ।অধিকাংশ ক্ষেত্রেই চুরি , ডাকাতি , ছিনতাই ,ধর্ষন চাঁদাবাজী করতে গিয়ে এসব হত্যাকান্ড ঘটানে হচ্ছে ।
সার্বিক বিবেচনায় সুশীল সমাজ মনে করছে, দেশ একটি গভীর সংকট ও ষড়যন্ত্রের মধ্যে রয়েছে । বিশেষ করে জুলাই এর গন অভ্যুত্থানের পর থেকে অধ্যাবদি পর্যন্ত দেশ গভীর ষড়যন্ত্রের মূখে রয়েছে । তাই বর্তমান সরকারের উচিৎ দুর্নীতি , সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজী রোধে জিরো টলারেন্স পদক্ষেপ গ্রহন করা ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

বাংলাদেশ সময়: ১৫:৩০:১৪ ● ২৯ বার পঠিত