রবিবার ● ১৪ জুন ২০২৬

বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু

Home Page » সারাদেশ » বেগমগঞ্জে মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু
রবিবার ● ১৪ জুন ২০২৬


ইয়াবা বদির ঘর ভেঙ্গে দিলো এলাকাবাসী

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার মুজাহীদপুর গ্রামের ইয়াবা সম্রাট আব্দুল মতিন ওরফে ইয়াবা বদির ঘর ভেঙ্গে দিলো এলাকাবাসী । আজ বাদ জুম্মা ৮ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ছাড়া বাড়ী ওরফে বদির বাড়ীতে ঐ এলাকার ৭ / ৮ টি মসজিদের প্রায় এক হাজার মুসল্লীরা একত্রিত হয়ে এই ভাংচুর করে । তবে এই সময় বদি ও তার পরিবার ঘরে ছিলোনা । তারা ঘটনার আগেই সটকে পড়ে । তবে একটি সূত্র জানায় , ঘটনা চলাকালীন সময়ে বদি ও তার পুত্র রমজান বিবি বাজারে অবস্থান করছিলো । স্থানীয়রা জানায় , একি ইউনিয়নের কাজী নগরের তবারক উল্যার পুত্র আব্দুল মতিন বদি ইয়াবা ব্যবসার কারনে কাজী নগর থেকে বিতাড়ীত হয়ে ৩ বছর পূর্বে ৬ নং ওয়ার্ডের জনৈক বার্সিন্দা থেকে ২/৩ শতাংশ ভূমি ক্রয় করে সেখানে বসতি স্থাপন করে রমরমা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলো । পাশাপাশি সে তার বাহিনী দিয়ে অনেক মানুষের সম্পত্তি জোর পূর্বক ভোগ দখল করে আসছিলো এবং গভীর রাত পর্যন্ত বিভিন্ন শ্রেনী মানুষ যাওয়া আসা করতো ইয়াবা ক্রয়ের জন্য । উপর্যপূরি তার বাহিনী আশেপাশের মানুষের ঘরে চুরি ডাকাতি করতো । ফলে সবাই নিরাপত্তাহীনতায় ভুগতো । এ ব্যাপারে তাকে অনেকবার সতর্ক করা হলেও সে কর্নপাত করেনি । ফলে এলাকাবাসীর সহযোগীতায় অস্ত্র ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি ও বর্তমানে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হাজী মোসলে উদ্দীন ইকবাল এর নেতৃত্বে বদিকে এলাকা থেকে বিতাড়ন করা হয় ।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪৮ ● ২৪ বার পঠিত