মানুষের পাশে থাকার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসাইনের

Home Page » প্রথমপাতা » মানুষের পাশে থাকার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসাইনের
সোমবার ● ১৫ জুন ২০২৬


 ---

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৮ নম্বর আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জল হোসাইন বলেছেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চান এবং জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করতে বদ্ধপরিকর।
সম্প্রতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যার কথা শোনেন। এ সময় তিনি বলেন, একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব হলো মানুষের সেবা করা। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

অ্যাডভোকেট তোফাজ্জল হোসাইন বলেন, আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। ইউনিয়নের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করা আমার লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চাই।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে তিনি মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন এবং সমাধানের জন্য কাজ করার চেষ্টা করেন।
এলাকাবাসীর প্রত্যাশা, জনগণের সেবার যে অঙ্গীকার নিয়ে অ্যাডভোকেট তোফাজ্জল হোসাইন কাজ করে যাচ্ছেন, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৪:০৫:৫২ ● ১৯৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ