মঙ্গলবার ● ১৬ জুন ২০২৬
নোপ্রোবির ভিসির সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Home Page » সারাদেশ » নোপ্রোবির ভিসির সাথে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিতনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর নব নিযুক্ত ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানির সাথে সৌজন্য সাক্ষাত করেছেন , নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন সংগঠনের সাথে সম্পৃক্ত সংবাদকর্মী বৃন্দ ।
১৫ জুন বেলা ১২টায় অত্র বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজীত মতবিনিময় সভায় ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানি বলেন, মেধা ও শিক্ষাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি । তা ব্যতিত আমাদের জনপ্রিয় প্রধান মন্ত্রী তারেক রহমানের নীতি আর আদর্শকে সামনে রেখে আমি এবং আমার সকল শিক্ষক ও ষ্টাফরা রাত ১০ টা পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং স্থানীয় শিক্ষার্থীদের স্বার্থে এখানে একটি স্কুল ও কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি ।
প্রোভিসি ড.শফিকুল ইসলাম বলেন , যে কোনো অনিয়ম ও দুর্নীতি রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি ।
সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ লিয়াকত আলী ।
মতবিনিময় সভাশেষে , ভিসি ও প্রোভিসিকে সাংবাদিকদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।
বাংলাদেশ সময়: ১০:৪৩:৩৭ ● ২৩ বার পঠিত