মঙ্গলবার ● ২৩ জুন ২০২৬
কালিয়াকৈরে বাড়ির গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি
Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে বাড়ির গেটের তালা ভেঙে মোটরসাইকেল চুরি ![]()
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের সোহাগিরটেক এলাকায় বাড়ির গেটের তালা ভেঙে একটি পালসার-১৫০ সিসি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রহমান কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোহাগিরটেক এলাকার বাসিন্দা আব্দুর রহমান প্রতিদিনের মতো গত রোববার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে তার ব্যবহৃত পালসার-১৫০ সিসি মোটরসাইকেলটি বাড়ির বারান্দায় রেখে কেচি গেটে তালা লাগিয়ে ঘুমাতে যান। গভীর রাতে অজ্ঞাতনামা চোর বা চোরের দল গেটের তালা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে মোটরসাইকেলটির লক ভেঙে সেটি চুরি করে নিয়ে যায়।
সোমবার (২২ জুন) ভোরে ঘুম থেকে উঠে মোটরসাইকেলটি না দেখে তিনি বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। চুরি হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৩৬-৮৮৩৬। মোটরসাইকেলটির রং লাল-কালো এবং চেসিস নম্বর ৮৫৩৪৩।
ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, মোটরসাইকেলটি গ্রামের বাড়ির ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। চোরেরা গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে মোটরসাইকেলটি নিয়ে গেছে। বর্তমান পরিস্থিতিতে মানুষের জানমাল ও সম্পদের কোন নিরাপত্তা নাই।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। তারা দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কালিয়াকৈর ডিউটি অফিসার এস আই মাসুদ রানা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ সময়: ৬:৫৮:৪২ ● ১৬ বার পঠিত