বুধবার ● ২৪ জুন ২০২৬

নোয়াখালী প্রেস ক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

Home Page » সংবাদ শিরোনাম » নোয়াখালী প্রেস ক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত
বুধবার ● ২৪ জুন ২০২৬


নোয়াখালী প্রেস ক্লাবে ফল উৎসব

নোয়াখালী প্রেস ক্লাবে আজ বুধবার বেলা ১১ টায় ফল উৎসব অনুষ্ঠিত হয় । নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ফল উৎসবে উপস্থিত ছিলেন ,নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ভিসি ড. গোলাম রব্বানী , জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো , মোঃ জাকির হোসেন , জেলা জামায়াতের আমীর ঈসহাক খন্দকার , অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ) আরিফ হোসেন ,
জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দীন ,জেলা তথ্য অফিসের কর্মকর্তা মোঃ ইউসুফ আলী , নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ প্রমূখ ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক লিয়াকত আলী ।
ফল উৎসব অনুষ্ঠানে বক্তারা বলেন , বর্তমান সমাজে অস্ত্র ও মাদক অতিরিক্ত বেড়েছে । দলমত হিংসা বিদ্বেষ ভূলে আসুন আমরা সবাই একসাথে উন্নয়ন ও মাদক অস্ত্র , সন্ত্রাস নিধনে কাজ করি ।

বাংলাদেশ সময়: ১৪:৫৪:০২ ● ১৭ বার পঠিত