বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
চৌমুহনী শিশু পার্কের শুভ উদ্বোধন
Home Page » সংবাদ শিরোনাম » চৌমুহনী শিশু পার্কের শুভ উদ্বোধনফিতা কেটে নোয়াখালীর চৌমুহনী শিশু পার্কের শুভ উদ্বোধন করলেন নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু ।
তিনি গতকাল ১ জুলাই বিকালে চৌমুহনী পৌরসভার গোলাবাড়ীয়াস্থ নব নির্মীত শিশু পার্কের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , চৌমুহনী পৌর সভার প্রশাসনিক কর্মকর্তা ও ইউ এন ও বেগমগঞ্জ কায়েসুর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন , নোয়াখালী জেলা বি এন পির সদস্য শামীমা বরকত লাকী , বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামসুজ্জামান , চৌমুহনী পৌরসভার সচিব মোঃ জাকির হোসেন , বেগমগঞ্জ উপজেলা বি এন পির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস , জেলা কৃষক দলের আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল বাকী , উপজেলা বি এন পির যুগ্ন আহ্বায়ক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোর্শেদুল আমিন ফয়সল সহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দু উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য , দীর্ঘ ২৫ বছর পর ৩১ লক্ষ টাকা ব্যয়ে পৌর প্রশাসক কায়েসুর রহমানের উদ্যোগে চৌমুহনী পূর্বাঞ্চলের স্থানীয় শিশূ - কিশোরদের বিনোদনের স্বার্থে এই পার্ক নির্মান করা হয় ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন
বাংলাদেশ সময়: ১২:৩০:০২ ● ১৪ বার পঠিত