বৃহস্পতিবার ● ২ জুলাই ২০২৬
নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী ডেল্টা জুট মিলসটি সরকারী ব্যবস্থাপনায় চালুর দাবী
Home Page » সংবাদ শিরোনাম » নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী ডেল্টা জুট মিলসটি সরকারী ব্যবস্থাপনায় চালুর দাবীপ্রায় ৬০ এর দশকে সরকারী সম্পত্তির উপর মরহুম আব্দুর রব সাহেবের ‘হাতে গড়া নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী ডেল্টা জুট মিলস টি সরকারী ব্যবস্থাপনায় চালুর দাবী জানিয়েছে এলাকিবাসী ।বিলুপ্ত প্রায় এই প্রতিষ্ঠানটির সব কিছু লুটপাট করে খাচ্ছে কিছু অসাধু চক্র । অথছ , ৯০ দশকের শেষের দিকেও ডেল্টার সাইরেনে এই এলাকার মুসলমানরা সেহেরি খেতো আর ইফতার করতো । প্রায় ১০ হাজার শ্রমিকের পদধ্বনিতে মুখরিত হতো এখানকার চা দোকান গুলো । ভোর থেকে সারাদিন আমদানী কৃত পাট ও পাটজাত দ্রব্য বোঝাই সারিবদ্ধ ট্রাক এখন আর দেখা যায়না ।ধ্বংসস্তূপ নিয়ে স্মৃতিস্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি ।
অর্থনৈতিক সংকট , অবৈধ দখল , পারিবারিক বিভাজন প্রশ্নে এই প্রতিষ্ঠানটির সার্বিক কর্মকান্ড মুখ থুবড়ে পড়ে আছে । বেচা , কেনা হচ্ছে প্রতিষ্ঠানটির ভূ সম্পত্তি । শ্রমিক ঘর ও পাটের গুদাম ঘরগুলো ভাড়া দেয়া হয়েছে ।
ফলে আইন শৃংখলার অবনতি ঘটছে । ১ শত শ্রযিক আর ৪ জন কর্মকর্তা - কর্মচারী আর পুরানো আসবাব পত্র দিয়ে চলছে অফিসের কার্যক্রম । অফিস ভবনের কংক্রিট ভেঙ্গে ভেঙ্গে পড়ছে । মান্ধাতা আমলের ফ্যান ঝুলছে মাথার উপরে । আয় না থাকলেও প্রতি মাসে গুনতে হচ্ছে লক্ষাধিক টাকার শ্রমিক বেতন আর বীদ্যুৎ বিল । এখানে শ্রমিকরা অমানবিক জীবন যাপন করছে বর্তমান আধুনিক সভ্য সমাজে । প্রতিষ্ঠানটির রয়েছে বড় বড় দুটি দিঘী । সঠিক তত্বাবধান করলে মৎস চাষ করে আয় করা সম্ভব মাসে লক্ষ লক্ষ টাকা ।মাসে ১ ২ বার ৮ থেকে ১০ মন পাট আমদানী করা হয় প্রতিষ্ঠানটির জন্য । বর্তমানে প্রায় ৬০ লক্ষ টাকার মেশিনারিজ সামগ্রী রয়েছে প্রতিষ্ঠানটির । প্রতিষ্ঠানটির রয়েছে ১ টি মাদ্রাসা , ২ টি মসজিদ , ও ১ টি উচ্চ বিদ্যালয় । বিগত সরকারের আমলে অত্র বিদ্যালয়কে ত্রি ভবনে রুপ দেয়া হয়ছে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক সাহেবের পরিচালনায় এলাকার মধ্য ও নিম্ন বিত্ত শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে । প্রতিষ্ঠানটির স্বার্থ সংরক্ষণে বিগত আওয়ামী সরকারের আমলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে থাকা ১ শত পরিবারকে ( প্রকৃত ভূমি মালিক ) উচ্ছেদ করা হলেও ২৪ এর গনভ্যুত্থানের পর তারা আবার ফিরে এসেছে এবং ঘর দরজা নির্মান করেছে । প্রতিষ্ঠানটির সত্বাধীকার প্রয়াত আব্দুর রব সাহেবের সন্তানদের মধ্যে ( ১ম স্ত্রী ও ২য় স্ত্রী্র সন্তানেরা মালিকানা অংশীদারিত্বের ভিত্তিতে … প্রতিষ্ঠানটির সার্বিক বিষয়ে প্রয়াত আব্দুর রব এর পুত্র টিটু আইনি সহায়তা চেয়ে আদালতে মামলা করেছে বলে জানা গেছে । ফলে অত্র প্রতিষ্ঠানের খরিদকৃত ভূ - সম্পত্তীর মালিক গং ভোগ দখল বা প্রতিষ্ঠানটির উন্নয়নে ভূমিকা রাখতে পারছেনা । অন্য দিকে প্রতিষ্ঠানটির মোট সম্পত্তির ১ একর ভূমি অবৈধ দখলদারদের পেটে চলে যায় ।
নোয়াখালী থেকে মোতাহার হোসেন
বাংলাদেশ সময়: ২১:২৯:০৬ ● ৩৪ বার পঠিত