রবিবার ● ৫ জুলাই ২০২৬

“উন্নয়ন চাইলে মাদক ,সন্ত্রাস কিশোর গ্যাং থাকতে পরবেনা”-সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু

Home Page » সংবাদ শিরোনাম » “উন্নয়ন চাইলে মাদক ,সন্ত্রাস কিশোর গ্যাং থাকতে পরবেনা”-সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু
রবিবার ● ৫ জুলাই ২০২৬


সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু

বেগমগঞ্জের মাদক কিশোর গ্যাং বিরোধী সমাবেশে নোয়াখিলী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেন , আমাদের সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নের জন্য অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষনা করেন ।তার মধ্যে সব চেয়ে বড় বাজেট শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ রাখা হয়েছে । তার কারন আমাদের প্রধান মন্ত্রী চান এই জাতী একটি শিক্ষিত ও উন্নত জাতী হিসেবে প্রতিষ্ঠিত হোক । বিগত ১৭ বছর কিছু অযোগ্য লোক চেয়ারম্যান , এমপি , মন্ত্রী হয়ে মাদক, সন্ত্রাস , খুনি ও কিশোর গ্যাং তৈরী করেছে ।
কিন্তু উন্নয়ন চাইলে খুন, হত্যা, মাদক , কিশোর গ্যাং এবং শালিশ বানিজ্য থেকে বেরিয়ে আসতে হবে ।
তিনি আরো বলেন , ইউ এনোকে ম্যাজিস্ট্রেসির পাওয়ার দেওয়া আছে । তারা মাদক ব্যবসায়ীকে ধরে ৭ ৮ মাসের জেল দিতে পার । সে ক্ষেত্রে ইসলামীকে আর আদালতে পাঠাতে হবে না । পুলিশ যদি আসামীর ধরতে গড়ি মসি করে , তাহলে ৫ আগস্টের মত জনগন আবার আইন নিজের হাতে তুলে দিবে ।
আজ ৪ জুলাই বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপি কর্তৃক আয়োজীত পাবলিক হলের মাদক , কিশোর গ্যাং বিরোধী সমাবেশে জনাব বরকত উল্যাহ বুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।
বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী , চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দীন হারুন , বিএনপি নেতা মোর্শেদুল আমীন ফয়সাল , পৌর বিএনপির সদস্য সচিব মোঃ মহসীন ও অন্যান্য নেত‌বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন , উপজেলা যুব দলের আহৃবায়ক , মোঃ রুস্তম ।

নোয়াখালী থেকে মোতাহার হোসেন ।

বাংলাদেশ সময়: ১৭:৪৫:৩৩ ● ১২ বার পঠিত