মঙ্গলবার ● ৭ জুলাই ২০২৬
বেগমগঞ্জে সড়ক দুর্ঘঠনায় ১ নিহত । আহত ৩
Home Page » সংবাদ শিরোনাম » বেগমগঞ্জে সড়ক দুর্ঘঠনায় ১ নিহত । আহত ৩গতকাল ৬ জুলাই আলিম পরীক্ষা শেষে চন্দ্রগঞ্জ থেকে বাড়ী ফেরার পথে বেগমগঞ্জ উপজেলার আমিন বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পরী ক্ষার্থী মাঈন উদ্দীন নিহত হয় ।
সে নোঢ়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ববাজারস্থ কারামতিয়া মাদ্রাসার আলিম বিভাগের ছাত্র । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । তার সাথে থাকা আরো ৩ জন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । নোয়াখালী সদর হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে । তারা ৪ জন অটো রিক্সাতে করে বাড়ী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে ।ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন ।
বাংলাদেশ সময়: ৭:৩৬:০৩ ● ১৪ বার পঠিত