বেগমগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত

Home Page » সংবাদ শিরোনাম » বেগমগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত
সোমবার ● ৬ জুলাই ২০২৬


বেগমগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬  উদযাপিত ।।

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদ ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর যৌথ উদ্যোগে আজ ৬ জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপীত হয়েছে ।
এ উপলক্ষে ল্যাংলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বেগমগঞ্জ উপজেলা অডিটরিয়ামে আয়োজীত আলোচনা সভায় সভাপতিত্ব করেন , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান ।
এসময় তিনি বলেন , পল্লী উন্নয়ন , সমৃদ্ধ দেশ , সবার আগে বাংলাদেশ । এটি খুব ভালো একটি শ্লোগান ।
রাষ্ট্রের উন্নয়নের সাথে পল্লী জড়িত । আমাদের পল্লীর মা বোনেরা যদি শিক্ষা ও অর্থনৈতিকভাবে সাবলম্বী না হয় , সড়ক ও জনপথের উন্নয়ন না ,তাহলে রাষ্ট্রের উন্নতি হবেনা ।তাই আমাদের প্রধান মন্ত্রী পল্লী উন্নয়নেযর উপর জোর দিয়েছেন । তিনি আরো বলেন , আপনারা উপজেলা পল্লী উন্নয়ন সংস্থার মাধ্যমে যে টাকা নিচ্ছেন তা সময় মত পরিশোধ করবেন ।অন্যথায় আইন মোতাবেক আপনার সম্পত্তি ক্রোক করা হবে ।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , চৌমুহনী পৌর বি এন পির আহ্বায়ক জহির উদ্দীন হারুন ও উপজেলা টিসিসির চেয়ারম্যান মোঃতারেকুজ্জামান ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিলাদের মাঝে রিনের চেক ও গাছের চারা রোপন করেন ।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:২৯ ● ৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ