রবিবার ● ২ আগস্ট ২০২৬
পালিয়ে যাওয়ার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে– বরকত উল্যাহ বুলু
Home Page » সারাদেশ » পালিয়ে যাওয়ার রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে– বরকত উল্যাহ বুলুনোয়াখালী প্রতিনিধী ।
নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু বলেন , আমরা পালিয়ে যাওয়ার রাজনীতি করতে চাইনা । এই পথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ।সমাজের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহীতা ও সেবা নিশ্চিত করতে চাই । ৫ ই আগস্টের পর আমরা কাউকে বা কোনো চেয়ারম্যানকে গদি ছাড়া করিনি । যে নিজেকে অপরাধী মনে করেছে - সে সরে পড়েছে । মাদক, সন্ত্রাস , দুর্নীতির বিরুদ্ধে আপনি বিনা সংকোচে মামলা করুন । যারা মাদক কারবারীকে অর্থ দিয়ে সাহায্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
তিনি আজ ২ জুলাই বেগমগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন ।
তিনি এসময় আরো বলেন , কাজ না করে যেন কেউ বিল না নেয় । ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে চৌমুহনী হকার মার্কেটে তাদেরকে স্থান দিতে হবে । হকার মার্কেট ধনীদের জন্য নয় - গরিবদের জন্য ।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌমুহনী পৌর প্রশাসক মোঃ কায়েসুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , জেলা বি এন পির সদস্য শামিমা বরকত লাকী , বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুজ্জামান , বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস , বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হাসান খায়ের চৌধুরী , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোঃ আলী জিন্নাহ প্রমুখ ।
অনুষ্ঠানে সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু ৪১ জন নিহত বীর মুক্তিযোদ্ধাদের দাফন কাফন খরচ বাবদ আর্থিক চেক তাদের পরিবারের মাঝে তুলে দেন ।
আইন শৃঙ্খলা সভায় নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান বলেন , আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে । বাল্য বিবাহের হার কমেছে । ২ টি দর্শন মামলা রুজু করা আছে । ৩১ টি মাদক মামলা গ্রহন করা হয়েছে । ৫ টি মাদক মামলা আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত হয়েছে এবং মামলা নেয়া হয়েছে । ১ টি মাদক মামলায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে । তাছাড়া আমার প্রশাসনের পক্ষ থেকে ৪০ জনকে কম্পিউটার শেখানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে ।
বাংলাদেশ সময়: ১৯:০৪:৩১ ● ১৯ বার পঠিত