নোয়াখালীতে সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠীত

Home Page » সারাদেশ » নোয়াখালীতে সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠীত
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


সাংবাদিকদেরকে নিরপেক্ষ হতে হবে -বরকত উল্যা বুলু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার মধ্যে অনুষ্ঠীত প্রীতিফুটবল ম্যাচে নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যা বুলু বলেন ,সাংবাদিকদের কোনো দল থাকা ঠিক নয় । তাদেরকে নিরপেক্ষ হতে হবে । অন্যায় , দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সাংবাদীকদের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ন । স্বয়ং সরকার প্রধানের বিরুদ্ধে যদি কলম ধরতে হয় , তা করবেন । তাহলে একজন সরকার তার ভুলগুলো সংশোধন করতে পারবে । ষোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরস্থ টার্পে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ শেষে বক্তব্য দেন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন , বি এন পি নেত্রী শামিমা বরকত লাকি , জেলা বি এন পির আহৃবায়ক মাহাবুব আলমগীর আলো , বেগমগঞ্জ উপজেলা বি এন টির আহ্বায়ক কামাখ্যাচন্দ্র দাস , জেলা বি এন টির সদস্য ও ভিপি শহীদুল ইসলাম কিরন । শুভেচ্ছা বক্তব্য রাখেন , নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী খান । এ ছাড়াও উপস্থিত ছিলেন,বাফুফের কাউন্সিলর ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল বাহার আজাদ , জেলা যুব দলের সাধারন সম্পাদক নুরুল আমীন খান । সংসদ সদস্য বরকত উল্যা বুলু আরো বলেন , অর্থলোভী , চাটুকার ,দলীয়করনের কারনে অতীতের সরকার গুলো দুর্নাম নিয়ে ক্ষমতা চুত্য হয়েছে । সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ তরুন সমাজকে উৎসাহ যোগাবে । ক্রীড়া এবং সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তরুন সমাজ মাদক ও ফেইসবুক থেকে বের হয়ে আসতে পারবে । বর্তয়ান সরকার তারেক রহমান ক্রীড়া ও সংস্কৃতিমনা ব্যক্তি । তিনি চান সারাদেশে শিক্ষার পাশাপাশি তরুনরা ক্রীড়া ও সংস্কৃতিতে মেতে থাকুক ।

বাংলাদেশ সময়: ৮:৫১:৩৬ ● ১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ